কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৬
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং মৌসুমী ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৬। আজ ২৪ জুন বুধবার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে আর্চারি ডিসিপ্লিন।
ডিআরইউর ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল-এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরুষ বিভাগে টাইব্রেকারে চ্যাম্পিয়ন হন এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের আবু হোরায়রা তামিম। রানারআপ হন প্রতিদিনের বাংলাদেশের রুমেল খান। তিনটি করে তীর ছুড়ে দুজনেই ২১ পয়েন্ট স্কোর করেন। পরে টাইব্রেকারে একটি করে তীর ছোড়েন দু’জনে। এক্সের কাছাকাছি থাকায় তামিমকে চ্যাম্পিয়ন ও দূরবর্তী হওয়ায় রুমেল খান রানার আপ হন। ১৬ পয়েন্ট স্কোর করে তৃতীয় হয়েছেন চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুম।
অন্যদিকে নারী বিভাগে দৈনিক সংবাদের জাহিদা পারভেজ ছন্দা প্রথম, বাংলাদেশ কণ্ঠের তাসকিনা ইয়াসমিন দ্বিতীয় এবং পঙক্তির জান্নাতুল ফেরদৌস পান্না তৃতীয় হয়েছেন।
বার্তা প্রেরক-
রাশিম মোল্লা
দপ্তর সম্পাদক
মোবা: ০১৯১২৬৫৪০৫২

