কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং মৌসুমী ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৬। আজ বুধবার (১ জুলাই ২০২৬) অকশন ব্রীজের খেলা শেষ হয়েছে।
ডিআরইউর স্পোর্টস রুমে ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের উপস্থিতিতে অকশন ব্রীজের সেমিফাইনালও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ডিআরইউ'র সভাপতি ও নয়াদিগন্তের আবু সালেহ আকন এবং ডেইলি ষ্টারের দীপন নন্দী জুটি চ্যাম্পিয়ন হয়। সময়ের কাগজ টুয়েন্টিফোরের শহীদুল ইসলাম ও ২৪ ঘণ্টা টিভির এসএম আবুল হোসেন রানার্সআপ হয়। তৃতীয় হয়েছে দেশ টিভির জাহিদুজ্জামান ও ডেইলি ক্যাম্পাসের তারেক সালমান।
বি.দ্র: আগামী সপ্তাহে পুরুষদের ক্যারম একক ও দ্বৈত এবং নারীদের ক্যারম এককের খেলা অনুষ্ঠিত হবে।
বার্তা প্রেরক-
রাশিম মোল্লা
দপ্তর সম্পাদক
মোবা: ০১৯১২৬৫৪০৫২

