কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৬
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৬।
আজ ১৩ জুলাই ২০২৬ ইং সোমবার ডিআরইউ’র স্পোর্টস রুমে শেষ হয়েছে ক্যারম একক পুরুষদের খেলা। এককে জাগোনিউজ টুয়েন্টিফোর ডটকমের সাঈদ শিপন চ্যাম্পিয়ন ও কালবেলার ফারুক আলম রানারআপ হন। তৃতীয় হয়েছেন দৈনিক প্রভাতের আরাফাত দাড়িয়া।
ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবু সালেহ আকন।
পুরুষদের ক্যারম এককে প্রায় ৪০ জন সদস্য অংশ নেন।
বি. দ্র. : পুরুষদের ক্যারম দ্বৈতের খেলার ফিকশ্চার ও সময় সূচী খুব শিগগিরই গ্রুপে জানিয়ে দেওয়া হবে। এরপর নারী সদস্যদের ক্যারম এককের খেলা অনুষ্ঠিত হবে।
বার্তা প্রেরক-
রাশিম মোল্লা
দপ্তর সম্পাদক
মোবা: ০১৯১২৬৫৪০৫২

