ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সম্মানিত সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ বিনোদন সুবিধা নিশ্চিত করতে সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্টের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এই সমঝোতার আওতায় ডিআরইউর সকল সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা (স্বামী/স্ত্রী ও সন্তান) সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্কে প্রবেশ টিকিট ও সকল রাইড ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত মূল্যের ওপর সরাসরি ৫০ শতাংশ ছাড় পাবেন। একই সঙ্গে রিসোর্টের রুম বুকিংয়েও ৫০ শতাংশ বিশেষ ছাড় প্রযোজ্য হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) ডিআরইউর ফ্যামিলি ডের দিন এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আফজাল মুনীর। এ সময় সংগঠনের সভাপতি আবু সালেহ আকনসহ কার্যনির্বাহী কমিটিরি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, সংগঠনের সদস্যদের কল্যাণ ও পরিবারসহ বিনোদনের সুযোগ বাড়ানোর লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এই চুক্তির মাধ্যমে সাংবাদিক সমাজ ও তাঁদের পরিবার একটি নিরাপদ ও আনন্দমুখর বিনোদনের সুযোগ পাবেন।
উল্লেখ্য, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের তারিখ থেকে এক বছরের জন্য কার্যকর থাকবে এবং উভয় পক্ষের সম্মতিতে মেয়াদ বাড়ানো যাবে।
সুবিধা:
এন্ট্রি টিকিট এবং সকল রাইড ব্যবহারের ক্ষেত্রে মূল মূল্যের ওপর ৫০% (পঞ্চাশ শতাংশ) সরাসরি ছাড়। রিসোর্টের রুম ভাড়ার ক্ষেত্রে নির্ধারিত মূল্যের ওপর ৫০% (পঞ্চাশ শতাংশ)। এই সুবিধা ভোগ করতে হলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যকে অবশ্যই তাঁর বৈধ পরিচয়পত্র (ID Card) প্রদর্শন করতে হবে।
পরিবারের সদস্যদের ক্ষেত্রে সদস্যের উপস্থিতিতে বা পরিচয়পত্রের প্রমাণ সাপেক্ষে ছাড় প্রযোজ্য হবে।
এই চুক্তিটি স্বাক্ষরের তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর পর্যন্ত কার্যকর থাকবে। পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিতে মেয়াদ বাড়ানো যাবে।
অন্যান্য অফার: অন্য কোনো চলমান প্রমোশন বা অফারের সাথে এই ৫০% ছাড় সমন্বয় করা যাবে না।
বার্তা প্রেরক-
রাশিম মোল্লা
দপ্তর সম্পাদক
মোবা: ০১৯১২৬৫৪০৫২

