সম্মানিত সদস্য,
শুভেচ্ছা নিবেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য ও পরিবারের জন্য আগামী ১৮ জুলাই, ২০২৬ শনিবার বিনামূল্যে ডেন্টাল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা ও পরামর্শ দেবেন। ডা: মির্জা’স ডেন্টাল কেয়ার ও মেডি প্লাসের সহযোগিতায় এই ক্যাম্প পরিচালিত হবে।
ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে সকাল ১০টায় ক্যাম্প শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে। ডিআরইউ সদস্য এবং তাদের পরিবারের (স্বামী/স্ত্রী ও সন্তান) সদস্যরা ক্যাম্পে উপস্থিত হয়ে এ সেবা নিতে পারবেন।
ডেন্টাল ক্যাম্পটি বাস্তবায়নে আপনার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদান্তে-
রফিক মৃধা
কল্যাণ সম্পাদক
মেবাইল: 01924966441

