ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য মৃণাল কৃষ্ণ রায় গুরুতর অসুস্থ।
অপরদিকে ডিআরইউ’র স্থায়ী সদস্য ও দৈনিক ভোরের ডাকের বার্তা সম্পাদক মো: মিজানুর রহমান (মিজান মাহমুদ) গ্যাস্ট্রোলজি সমস্যা নিয়ে ২৫দিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন বাসায় অবস্থান করছেন।
এছাড়া দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার ও ডিআরইউ’র স্থায়ী সদস্য সাইদুর রহমান রুমির স্ট্রোক করে মিরপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি আছেন। তার হার্টে রিং পড়ানো হয়েছে।
মৃণাল কৃষ্ণ রায়, মিজান মাহমুদ ও সাইদুর রহমান রুমির আশু মুক্তির জন্য ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সবার কাছে দোয়া চেয়েছেন।
মৃণাল কৃষ্ণ রায় এর মোবাইল নম্বর: 01715733058
মো: মিজানুর রহমান (মিজান মাহমুদ) এর মোবাইল নম্বর- 01711010523
সাইদুর রহমান রুমির মোবাইল নম্বর- 01916856516

