অভিনন্দন বার্তা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাবেক সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রেস সচিব নিযুক্ত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) একজন দক্ষ, নিষ্ঠাবান এবং পেশাদার সাংবাদিক। ডিআরইউ-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা ও সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর এই নতুন ও দায়িত্বশীল নিয়োগ সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত গর্বের। আমরা বিশ্বাস করি, তাঁর দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সহায়ক হবে।
ডিআরইউ নেতৃবৃন্দ সালেহ শিবলীর উত্তরোত্তর সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করেন। একইসাথে তাঁরা আশা প্রকাশ করেন যে, তিনি তাঁর নতুন কর্মক্ষেত্রেও সাংবাদিক সমাজের স্বার্থ ও পেশাগত উন্নয়নে সহযোগিতার হাত প্রসারিত রাখবেন।
বার্তা প্রেরক-রাশিম মোল্লা
দপ্তর সম্পাদক
মোবা: ০১৯১২৬৫৪০৫২

