ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম সামাদের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি, ২০২৬) ডিআরইউ প্রাঙ্গণে এ জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযা শেষে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা নিবেদন করে মরহুমকে শেষ বিদায় জানান।
এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ’র যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
জানাযার পূর্বে বক্তব্য রাখেন, ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান রহমান), সাবেক কার্যনির্বাহী সদস্য খায়রুজ্জামান কামাল ও সেলিম সামাদের শ্যালক বজলুর রহমান।
আজ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেলিম সামাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
সেলিম সামাদ স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মিরপুর ১১ নম্বরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
সেলিম সামাদের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

