ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক কার্যনিবাহী সদস্য ও দৈনিক মানবকণ্ঠের চিফ রিপোর্টার জাহাঙ্গীর কিরণের পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শামছউদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৫ মার্চ, ২০২৬) ভোর সাড়ে ৪টায় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে হার্ট ও ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আছর কিশোরগঞ্জের চংশোলাকিয়ায় নিজ গ্রামের বাড়ির মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
জাহাঙ্গীর কিরণের পিতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জাহাঙ্গীর কিরণের মোবাইল নাম্বার : ০১৭১২৪৬০২৬৯
বার্তা প্রেরক-
রাশিম মোল্লা
দপ্তর সম্পাদক
মোবা: ০১৯১২৬৫৪০৫২

