শোক বার্তা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক ইত্তেফাক-এর জ্যেষ্ঠ স্টাফ রিপোর্টার রাবেয়া বেবীর বাবা মোহাম্মদ মনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৪ মার্চ) গভীর রাতে বার্ধক্যজনিত অসুস্থতায় তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাশমনো স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলেও ভোর প্রায় পৌনে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি চার কন্যা ও তিন ছেলে,সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বাদ আছর দিলু রোডস্থ ছাপড়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
রাবেয়া বেবীর পিতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
রাবেয়া বেবীর মোবাইল নাম্বার : 01917749051
বার্তা প্রেরক-
রাশিম মোল্লা
দপ্তর সম্পাদক
মোবা: ০১৯১২৬৫৪০৫২

