ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ও মিনার্ভা হসপিটাল লি: এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ (২৮ ফেব্রুয়ারি, ২০২৬) দুপুর ২:৩০টায় ডিআরইউ কার্যালয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
উক্ত চিকিৎসা সেবা চুক্তিতে মিনার্ভা হসপিটালের পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর ডা. নাজনীন সুলতানা, সিইও মো. আব্দুল কাদের এবং এজিএম মো. আহসান হাবিব রিংকু।
ডিআরইউ’র পক্ষে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, কল্যাণ সম্পাদক রফিক মৃধা ও প্রশাসনিক কর্মকর্তা মো. সোলায়মান হোসাইন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী প্রমুখ।
ডিআরইউ সদস্য ও সদস্য পরিবার এই চুক্তির আওতায় সেবা গ্রহণ করতে পারবেন। সেবাসমূহ-
ক. সকল ধরণের প্যাথলজি পরীক্ষার ওপর ৫০% ছাড়।
খ. সকল ধরণের রেডিওলজিক্যাল এবং ইমেজিং পরীক্ষার ওপর ৩০% ছাড়।
গ. ইমার্জেন্সি কনসালটেশন ফি ৫০ টাকা।
ঘ. সকল ধরণের বাংলাদেশী ঔষধের ওপর ৬% ছাড়।
উল্লেখ্য, ডিআরইউ’র ইবনে সিনা হসপিটাল, ইনসাফ বারাকাহ হসপিটাল, এএমজেড হসপিটাল, মিরপুর বারডেম হসপিটাল ও অরোরা হসপিটালের সাথে কর্পোরেট চুক্তি রয়েছে।

